গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬

১. আমরা যে তথ্য সংগ্রহ করি

অ্যাকাউন্ট তৈরির সময় আপনার নাম, ইমেইল, এবং পাসওয়ার্ড সংগ্রহ করা হয়। আপনার ব্যবসার Facebook/WhatsApp চ্যানেল সংযোগ করলে সংশ্লিষ্ট Page ID/Phone Number ও অ্যাক্সেস টোকেন সংরক্ষণ করা হয়, যা শুধুমাত্র আপনার হয়ে মেসেজ পাঠানো-গ্রহণের জন্য ব্যবহৃত হয়।

আপনার কাস্টমারদের সাথে হওয়া চ্যাট কথোপকথন, অর্ডার তথ্য (নাম, ফোন নম্বর, ঠিকানা), এবং কাস্টমার-প্রদত্ত ফাইল/ভয়েস মেসেজ আপনার অ্যাকাউন্টের অধীনে সংরক্ষণ করা হয়, যাতে আপনি Live Inbox থেকে দেখতে পারেন।

২. তৃতীয় পক্ষের সেবা

AI রিপ্লাই তৈরির জন্য আমরা Google Gemini API ব্যবহার করি — কথোপকথনের টেক্সট প্রসেসিংয়ের জন্য Google-এর কাছে পাঠানো হয়। পেমেন্ট প্রসেস করতে SSLCommerz, UddoktaPay, Zinipay ব্যবহার করা হয় — কার্ড/মোবাইল ব্যাংকিং তথ্য সরাসরি সেই গেটওয়ে হ্যান্ডেল করে, BikroyBot তা সংরক্ষণ করে না। Facebook Messenger ও WhatsApp চ্যানেলের ক্ষেত্রে Meta-র Graph API ব্যবহৃত হয়।

৩. তথ্য কীভাবে ব্যবহার করা হয়

সংগৃহীত তথ্য শুধুমাত্র সেবা প্রদান, AI রিপ্লাই তৈরি, অর্ডার প্রসেসিং, এবং অ্যাকাউন্ট সম্পর্কিত যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।

৪. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা

আপনার তথ্য এনক্রিপ্টেড ডাটাবেসে সংরক্ষণ করা হয়। পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয় — আমরা কখনো আপনার আসল পাসওয়ার্ড দেখতে পাই না। অ্যাকাউন্ট বাতিল করলে আপনার অনুরোধে তথ্য মুছে ফেলার ব্যবস্থা রয়েছে (support@bikroybot.com-এ যোগাযোগ করুন)।

৫. কুকি

লগইন সেশন বজায় রাখতে আমরা প্রয়োজনীয় কুকি ব্যবহার করি। ওয়েবসাইট চ্যাট উইজেট ভিজিটরকে চেনার জন্য ব্রাউজারের localStorage-এ একটি anonymous visitor ID সংরক্ষণ করে।

৬. যোগাযোগ

গোপনীয়তা সম্পর্কিত কোনো প্রশ্ন বা তথ্য মুছে ফেলার অনুরোধের জন্য support@bikroybot.com এ যোগাযোগ করুন।