ব্লগে ফিরে যান
ব্যবসা টিপস

AI নাকি নিজে রিপ্লাই — কখন হাত দেবেন, কখন AI-কে ছেড়ে দেবেন

৫ নভেম্বর, ২০২৬ · 5 মিনিট পড়ার সময়

AI চ্যাটবট বসানোর পর অনেকের ভয় থাকে — AI আর আমি একসাথে উত্তর দিলে কাস্টমার বিরক্ত হবে না তো? আবার কেউ কেউ AI চালু করে আর ইনবক্সে তাকানই না। দুটোই ঠিক না। সবচেয়ে ভালো ফল আসে যখন সাধারণ প্রশ্ন AI সামলায়, আর বিশেষ চ্যাটে আপনি নিজে হাত দেন।

যে প্রশ্ন AI-কে ছেড়ে দিন

  • দাম কত, স্টকে আছে কিনা, কোন সাইজ বা কালার আছে
  • ডেলিভারি চার্জ কত, কত দিনে পৌঁছাবে, ক্যাশ অন ডেলিভারি হবে কিনা
  • অর্ডার করতে চাই — নাম, ফোন, ঠিকানা নেওয়া
  • প্রোডাক্টের ছবি বা স্ক্রিনশট পাঠিয়ে "এটা আছে?"

যেখানে নিজে রিপ্লাই দেওয়া ভালো

  • পার্সেল নিয়ে অভিযোগ, ভুল প্রোডাক্ট বা রিটার্ন
  • বড় অর্ডার বা পাইকারি দামের আলোচনা
  • এমন প্রশ্ন যার উত্তর Knowledge Base-এ লেখা নেই
  • রাগান্বিত বা খুব হতাশ কাস্টমার

নিজে রিপ্লাই দিলে AI কী করে

BikroyBot-এর Live Inbox থেকে, অথবা ফোনের Messenger বা Business Suite অ্যাপ থেকে আপনি নিজে রিপ্লাই দিলে, ওই চ্যাটে AI কিছুক্ষণ থেমে থাকে, যাতে আপনার কথার মাঝে AI কথা না বলে। কতক্ষণ থামবে, সেটা Knowledge Base-এর Human handoff timer থেকে ঠিক করা যায় (ডিফল্ট ১৫ মিনিট, ০ দিলে কখনো থামে না)। আপনার কথা শেষ হলে Live Inbox-এ "এখনই AI চালু" চাপলে সাথে সাথে AI আবার দায়িত্ব নেয়। আপনার দেওয়া উত্তরও AI পরে মনে রাখে, তাই কাস্টমারকে একই কথা দুবার শুনতে হয় না।

Live Inbox-এর নোট খেয়াল করুন

AI কোনো চ্যাটে উত্তর দিতে না পারলে Live Inbox-এ ওই চ্যাটে একটা নোট দেখায় — যেমন কাস্টমারের পাঠানো ফাইল পড়তে পারেনি, টোকেন শেষ, বা Facebook-এ উত্তর পাঠানো যায়নি। দিনে অন্তত দুবার Live Inbox-এ চোখ বুলিয়ে নোট থাকা চ্যাটগুলোর উত্তর নিজে দিন। এতে একটা কাস্টমারও উত্তর ছাড়া পড়ে থাকে না।

AI-কে প্রতিদিন একটু করে শেখান

যে প্রশ্নে আপনাকে বারবার হাত দিতে হচ্ছে, তার উত্তর Knowledge Base-এ লিখে দিন। এক-দুই সপ্তাহ এভাবে চালালে দেখবেন বেশিরভাগ মেসেজ AI নিজেই সামলাচ্ছে, আর আপনার সময় যাচ্ছে শুধু সত্যিকারের জরুরি চ্যাটে।

আপনার ব্যবসায় AI চ্যাটবট বসাতে চান?

Messenger, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট — সব জায়গায় ২৪ ঘণ্টা রিপ্লাই।