৩ দিনের ফ্রি ট্রায়ালে কীভাবে বুঝবেন AI চ্যাটবট আপনার পেজে কাজ করবে
৫ নভেম্বর, ২০২৬ · 5 মিনিট পড়ার সময়
AI চ্যাটবট আপনার পেজে ঠিকমতো কাজ করবে কিনা, সেটা অন্যের রিভিউ পড়ে বোঝা কঠিন। সবচেয়ে ভালো উপায় হলো নিজের পেজে, নিজের কাস্টমারদের সাথে চালিয়ে দেখা। এজন্যই BikroyBot-এ এখন ৩ দিনের ফ্রি ট্রায়াল আছে, কোনো পেমেন্ট লাগে না।
ট্রায়াল কীভাবে শুরু করবেন
- bikroybot.com-এ নাম, মোবাইল নম্বর, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন
- সাইন আপের পর Billing পেজে "ফ্রি ট্রায়াল শুরু করুন" বাটন চাপুন
- Channels পেজে "Connect with Facebook" দিয়ে আপনার পেজ কানেক্ট করুন
- Knowledge Base পেজে প্রোডাক্টের নাম, দাম আর ডেলিভারির নিয়ম লিখুন
ট্রায়ালে কী পাবেন
ট্রায়াল চলে Lite প্যাকেজের ফিচার দিয়ে: ১টি Facebook পেজে AI রিপ্লাই, চ্যাট থেকে অটো অর্ডার নেওয়া, আর কাস্টমার প্রোডাক্টের ছবি পাঠালে সেটা চিনে উত্তর দেওয়া। সীমা হলো ৩ দিন অথবা ৫ লাখ টোকেন (আনুমানিক ৩০০ মেসেজ), যেটা আগে শেষ হয়। ক্যাম্পেইন ব্রডকাস্ট আর টোকেন কেনা ট্রায়ালে চলে না। প্রতিটি অ্যাকাউন্ট আর প্রতিটি Facebook পেজে একবারই ট্রায়াল নেওয়া যায়।
প্রথম দিন: AI-কে আপনার ব্যবসা শেখান
AI ঠিক ততটুকুই জানে যতটুকু আপনি Knowledge Base-এ লিখবেন। প্রতিটি প্রোডাক্টের দাম, সাইজ বা কালার, ঢাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ, কত দিনে পৌঁছায় — এগুলো পরিষ্কার করে লিখুন। তারপর অন্য একটা Facebook অ্যাকাউন্ট থেকে নিজের পেজে কাস্টমারের মতো কয়েকটা প্রশ্ন করে দেখুন উত্তর ঠিক আসছে কিনা।
দ্বিতীয় দিন: আসল কাস্টমারের মেসেজ দেখুন
Live Inbox-এ গিয়ে দেখুন আসল কাস্টমাররা কী জিজ্ঞেস করছে আর AI কী উত্তর দিচ্ছে। কোনো উত্তর ভুল বা অসম্পূর্ণ মনে হলে Knowledge Base-এ সেই তথ্যটা যোগ করুন। দরকার হলে নিজে রিপ্লাই দিন — তখন ওই চ্যাটে AI কিছুক্ষণ থেমে থাকে, যাতে দুজন একসাথে কথা না বলে।
তৃতীয় দিন: হিসাব মিলিয়ে দেখুন
- কতগুলো মেসেজের উত্তর AI নিজেই দিয়েছে, আপনাকে হাত দিতে হয়নি
- রাতে বা ব্যস্ত সময়ে আসা কতগুলো মেসেজের উত্তর সাথে সাথে গেছে
- চ্যাট থেকে কতগুলো অর্ডার Orders পেজে জমা হয়েছে
- আপনার নিজের কতটা সময় বেঁচেছে
ট্রায়াল শেষ হলে কী হয়
৮০% টোকেন ব্যবহার হলে আর ট্রায়াল শেষ হলে নোটিফিকেশন পাবেন (Settings-এ নোটিফিকেশন চালু রাখলে)। ড্যাশবোর্ডের উপরেও দেখা যায় কত দিন আর কত টোকেন বাকি। ট্রায়াল শেষ হলে AI রিপ্লাই বন্ধ হয়, কিন্তু আপনার কানেক্ট করা পেজ, Knowledge Base আর অর্ডারের সব তথ্য থেকে যায়। প্যাকেজ নিলে সাথে সাথে আবার চালু হয়, কিছু নতুন করে সেটআপ করতে হয় না।
ট্রায়ালের আগে শুধু ঘুরে দেখতে চাইলে bikroybot.com/login পেজে "শুধু ঘুরে দেখতে চান?" বাটনে ক্লিক করে ডেমো ড্যাশবোর্ডও দেখতে পারেন।
আপনার ব্যবসায় AI চ্যাটবট বসাতে চান?
Messenger, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট — সব জায়গায় ২৪ ঘণ্টা রিপ্লাই।