Business Suite-এ রাখা Facebook পেজ BikroyBot-এ কানেক্ট করবেন কীভাবে
৫ নভেম্বর, ২০২৬ · 4 মিনিট পড়ার সময়
অনেকে Facebook পেজ চালান Meta Business Suite থেকে, পেজটা থাকে একটা Business portfolio-র ভেতরে। BikroyBot-এ "Connect with Facebook" চাপার পর এমন পেজ অনেক সময় লিস্টে আসে না, অথচ আপনার প্রোফাইলের অন্য পেজগুলো ঠিকই আসে। এর কারণ, পেজটার access আছে আপনার Business portfolio-র কাছে, আপনার নিজের Facebook প্রোফাইলের কাছে সরাসরি নেই।
পেজ লিস্টে না এলে যা করবেন
- Facebook-এ পেজটা খুলে Settings → Page setup → Page access-এ যান (Business Suite থেকে হলে Settings → People)
- নিজের Facebook প্রোফাইলকে Facebook access দিন, Full control সহ
- BikroyBot ড্যাশবোর্ডের Channels পেজে "Connect with Facebook" চাপুন
- পেজ বাছাইয়ের ধাপে "Select all" রাখুন, তারপর Continue চাপুন
- BikroyBot-এ ফিরে এসে লিস্ট থেকে আপনার পেজের পাশে Connect চাপুন
শুধু একটা পেজ বাছবেন না
Facebook-এর পেজ বাছাইয়ের ধাপে যে পেজগুলোতে টিক থাকে, BikroyBot শুধু সেগুলোরই অনুমতি পায়। আগে কোনো পেজ কানেক্ট করা থাকলে আর এবার শুধু নতুন পেজটা বাছলে, আগের পেজের অনুমতি চলে যায়। তখন সেই পেজের মেসেজ আর BikroyBot-এ আসে না, AI-ও রিপ্লাই দেয় না। তাই সবসময় "Select all" রাখুন — লিস্ট থেকে কোন পেজ কানেক্ট করবেন, সেটা পরে BikroyBot-এ বেছে নিতে পারবেন।
তারপরও পেজ না এলে
- business.facebook.com → Settings → Accounts → Pages থেকে পেজটা খুলুন
- People অংশে দেখুন আপনার প্রোফাইলের পেজটায় Full control আছে কিনা, না থাকলে নিজেকে যোগ করুন
- কয়েক মিনিট অপেক্ষা করে আবার Channels পেজ থেকে উপরের ধাপগুলো করুন
কানেক্ট হয়েছে কিনা বুঝবেন কীভাবে
Channels পেজের "Connected channels" অংশে পেজের নাম দেখা গেলে কানেক্ট হয়েছে। নিশ্চিত হতে অন্য একটা Facebook অ্যাকাউন্ট থেকে পেজে একটা মেসেজ দিন — কয়েক সেকেন্ডে AI-এর উত্তর আসবে আর চ্যাটটা Live Inbox-এ দেখা যাবে। কোনো ধাপে আটকে গেলে NadaIT-এর WhatsApp নম্বর 01812118392-এ যোগাযোগ করুন।
আপনার ব্যবসায় AI চ্যাটবট বসাতে চান?
Messenger, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট — সব জায়গায় ২৪ ঘণ্টা রিপ্লাই।