ব্লগে ফিরে যান
গাইড

Facebook Pixel কী, অনলাইন শপে কেন দরকার — সহজ বাংলায়

১০ অক্টোবর, ২০২৬ · 6 মিনিট পড়ার সময়

অ্যাডে টাকা খরচ করছেন, কিন্তু জানেন না কোন অ্যাড থেকে আসলে অর্ডার এলো? বা Facebook অ্যাড এমন মানুষকে দেখাচ্ছে যারা শুধু লাইক দেয়, কেনে না? এর বড় কারণ হতে পারে — আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে Facebook Pixel নেই।

Pixel কী?

Pixel হলো Facebook-এর দেওয়া ছোট একটা কোড, যেটা আপনার পেজে বসালে পেজে কী ঘটছে তা Facebook-কে জানায় — কেউ পেজ খুলল, প্রোডাক্ট দেখল, অর্ডার শুরু করল, অর্ডার দিল। এই প্রতিটা ঘটনাকে বলে "ইভেন্ট"।

Pixel থাকলে কী লাভ

  • কোন অ্যাড থেকে কতগুলো অর্ডার এলো, কত টাকার — Ads Manager-এ সরাসরি দেখা যায়
  • Facebook শেখে কারা অর্ডার দেয়, তারপর অ্যাড বেশি দেখায় তাদের মতো মানুষকে — একই বাজেটে বেশি অর্ডার
  • যারা পেজ দেখে চলে গেছে, তাদের আবার অ্যাড দেখানো যায় (রিটার্গেটিং)
  • যারা কিনেছে, তাদের মতো নতুন মানুষ খোঁজা যায় (Lookalike Audience)

Pixel ID কোথায় পাবেন

  • business.facebook.com → Events Manager খুলুন
  • Data sources-এ আপনার Pixel বেছে নিন (না থাকলে "Connect data" → Web দিয়ে নতুন বানান)
  • Pixel-এর নামের নিচে যে লম্বা সংখ্যাটা, সেটাই Pixel ID

Conversions API কেন দরকার

Pixel চলে কাস্টমারের ব্রাউজারে। iPhone-এর প্রাইভেসি সেটিং বা অ্যাড-ব্লকার থাকলে অনেক সময় ইভেন্ট Facebook পর্যন্ত পৌঁছায় না — অর্ডার হলো, কিন্তু Facebook জানল না। Conversions API হলো একই তথ্য সরাসরি সার্ভার থেকে পাঠানো, তাই ব্রাউজারে আটকে গেলেও অর্ডারটা গোনা হয়। দুটো একসাথে থাকলে Facebook নিজেই ডুপ্লিকেট বাদ দেয়। টোকেন পাবেন Events Manager → আপনার Pixel → Settings → Conversions API → "Generate access token" থেকে।

BikroyBot-এর ল্যান্ডিং পেজে Pixel

BikroyBot-এ ল্যান্ডিং পেজ বানানোর সময় Pixel ID আর Conversions API টোকেন বসালেই চারটা ইভেন্ট নিজে থেকে যায়: পেজ দেখা (PageView), প্রোডাক্ট দেখা (ViewContent), অর্ডার ফর্ম শুরু করা (InitiateCheckout) আর অর্ডার (Purchase, আসল টাকার পরিমাণ সহ)। কোনো কোড বসাতে হয় না। নতুন পেজ বানালে আগের পেজের Pixel নিজে থেকেই বসে যায়।

একটা জরুরি কথা

Pixel বসানোর পর Events Manager-এর "Test events" থেকে একবার নিজে পেজ খুলে আর টেস্ট অর্ডার দিয়ে দেখে নিন ইভেন্ট আসছে কিনা। তারপর অ্যাড ক্যাম্পেইনের লক্ষ্য "Sales" রেখে Purchase ইভেন্ট বেছে নিন — তাহলেই Facebook অর্ডারের জন্য অ্যাড অপ্টিমাইজ করবে।

আপনার ব্যবসায় AI চ্যাটবট বসাতে চান?

Messenger, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট — সব জায়গায় ২৪ ঘণ্টা রিপ্লাই।