AI-কে আপনার ব্যবসা শেখান: Knowledge Base ভালো করে লেখার ৭ নিয়ম
৭ নভেম্বর, ২০২৬ · 5 মিনিট পড়ার সময়
AI চ্যাটবট ভুল উত্তর দিলে বেশিরভাগ সময় দোষ AI-এর না, তথ্যের। AI আপনার দোকান চেনে না, আপনি Knowledge Base-এ যা লিখবেন সেটাই তার জানা। তাই ভালো উত্তর পেতে হলে ভালো করে লিখতে হবে।
১. প্রতিটি প্রোডাক্ট আলাদা লাইনে লিখুন
নাম, দাম, সাইজ বা কালার, স্টক আছে কিনা, এক লাইনে একটা প্রোডাক্ট। যেমন: "স্মার্ট ওয়াচ প্রো X — ৳১,৮৫০ — কালো, সিলভার — স্টকে আছে"। গাদা করে প্যারাগ্রাফে লিখলে AI গুলিয়ে ফেলতে পারে।
২. ডেলিভারির নিয়ম পরিষ্কার করে দিন
ঢাকার ভেতরে আর বাইরে চার্জ কত, কত দিনে পৌঁছায়, ক্যাশ অন ডেলিভারি হয় কিনা, অগ্রিম লাগে কিনা। কাস্টমারের সবচেয়ে বেশি প্রশ্ন এগুলোই।
৩. রিটার্ন ও এক্সচেঞ্জের নিয়ম লিখুন, যা সত্যি তাই
যা দেন না, তা লিখবেন না। AI যা পড়বে তাই কাস্টমারকে বলবে, আর পরে সেটা রাখতে হবে আপনাকেই।
৪. কাস্টমার যেভাবে জিজ্ঞেস করে, সেভাবে প্রশ্নোত্তর দিন
"দাম কত?", "ছবির মতো আসল তো?", "কালকের মধ্যে পাব?" — পেজে বারবার আসা প্রশ্নগুলো উত্তরসহ লিখে দিন।
৫. দাম বা স্টক বদলালে সাথে সাথে আপডেট করুন
পুরনো দাম লেখা থাকলে AI পুরনো দামই বলবে। অফার শেষ হলে অফারের লাইনও মুছে দিন।
৬. অর্ডার নেওয়া চালু রাখুন
Knowledge Base-এ "AI Order Taking" চালু থাকলে AI নিজেই নাম, ফোন আর ঠিকানা নিয়ে অর্ডার Orders পেজে জমা করে। বন্ধ থাকলে শুধু প্রশ্নের উত্তর দেয়।
৭. নিজে কাস্টমার সেজে পরীক্ষা করুন
লেখা শেষে অন্য একটা Facebook অ্যাকাউন্ট থেকে নিজের পেজে কয়েকটা প্রশ্ন করুন। কোনো উত্তর ভুল এলে সেই তথ্যটা Knowledge Base-এ যোগ করুন। প্রতি সপ্তাহে Live Inbox দেখে নতুন প্রশ্নগুলোও যোগ করুন।
শেষ কথা
প্রথম দিন সব নিখুঁত হবে না। কিন্তু প্রতিটি ভুল উত্তরের পর একটা লাইন যোগ করলে, এক-দুই সপ্তাহে দেখবেন বেশিরভাগ মেসেজ AI নিজেই ঠিকঠাক সামলাচ্ছে। নিজের পেজে চালিয়ে দেখতে চাইলে BikroyBot-এ ৩ দিনের ফ্রি ট্রায়াল নিন, কোনো পেমেন্ট লাগবে না।
আপনার ব্যবসায় AI চ্যাটবট বসাতে চান?
Messenger, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট — সব জায়গায় ২৪ ঘণ্টা রিপ্লাই।