গাইড
WhatsApp Business ভেরিফিকেশন কীভাবে করবেন (ধাপে ধাপে)
৫ সেপ্টেম্বর, ২০২৬ · 5 মিনিট পড়ার সময়
WhatsApp Business API কানেক্ট করার পর প্রথমে শুধু ৫টি টেস্ট নম্বরে মেসেজ পাঠানো যায়। আসল কাস্টমারদের কাছে পৌঁছাতে হলে Meta-র Business Verification সম্পূর্ণ করতে হয়।
কী কী লাগবে
- ব্যবসার লিগ্যাল নাম ও ঠিকানা
- ট্রেড লাইসেন্স বা ব্যবসার নথি
- ওয়েবসাইট বা Facebook Page (ব্যবসার প্রমাণ হিসেবে)
- একটা ভেরিফাইড ফোন নম্বর
প্রক্রিয়া
Meta Business Manager-এ গিয়ে Business Settings থেকে ভেরিফিকেশন শুরু করুন, চাওয়া তথ্য ও নথি আপলোড করুন। Meta সাধারণত কয়েকদিনের মধ্যে যাচাই করে জানিয়ে দেয়।
ভেরিফিকেশন হয়ে গেলে ২০টা পর্যন্ত নম্বর যোগ করা যায় এবং যেকোনো কাস্টমারের সাথে সীমাহীন কথোপকথন চালানো যায় — এটা ছাড়া WhatsApp চ্যানেল ব্যবসায়িকভাবে ব্যবহার করা সম্ভব না।